ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১২-০৫
  • ৩৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে খেলবেন না ভারতের উইকেটরক্ষক-ব্যাটার ঋসভ পান্থ। পান্থকে দেশে ফিরিয়ে নেওয়ার  কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 
এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু না বললেও বিসিসিআই জানিয়েছে, দলের মেডিক্যাল স্টাফদের পরামর্শেই দেশে ফিরিয়ে আনা হবে পান্থকে। তার পরিবর্তে ওয়ানডে সিরিজের জন্য কোনও ক্রিকেটারের নাম জানায়নি বিসিসিআই।
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দলের সাথে আবারও যোগ দিবেন পান্থ। ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে টেস্ট সিরিজ। 
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ইনজুরিতে ভুগছেন পান্থ। তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি দল। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে ইনজুরি নিয়ে কাজ করবেন পান্থ। টেস্ট সিরিজের আগে সুস্থ হয়ে উঠাই প্রধান লক্ষ্য তার। 
ইনজুরির কারনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না পেসার মোহাম্মদ সামি ও অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। টেস্ট সিরিজেও তাদের খেলা অনিশ্চিত। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat