ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৩০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বিমান বাহিনীর ২১৪ মেইন্টেন্যান্স, রিপেয়ারিং ও ওভারহলিং ইউনিটে আজ  রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্টের উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বিমান বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমান বাহিনীতে নতুন নতুন স্থাপনা ও যুদ্ধোপকরণ সংযোজন করে চলেছেন। 
এরই ধারাবাহিকতায় এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভূক্ত হলো রাবারাইজড আইটেম ম্যানুফাকচারিং প্লান্ট। 
নতুন অন্তর্ভূক্ত এই প্লান্ট বিমানের রক্ষণাবেক্ষণ এবং ওভারহলিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়াও এই প্লান্ট বিমান বাহিনীর প্রযুক্তিগত স্বনির্ভরতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। 
এর ফলে নিয়ন্ত্রিত পরিবেশে এফ-৭  সিরিজ বিমান, কে-৮ ডব্লিউ বিমান, পিটি-৬ বিমান এবং অন্যান্য সূক্ষ যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট বিমান বাহিনীর টেকনিশিয়ান কর্তৃক উৎপাদন সম্ভবপর হবে।
পরবর্তীতে বিমান বাহিনীর অন্যান্য সকল বিমান ও মুখ্য যন্ত্রাংশের রাবারাইজড কম্পোনেন্ট সমূহ এই ইউনিট হতে উৎপাদন করা সম্ভব হবে। 
এই উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat