ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ৩৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র মঙ্গলবার পোল্যান্ডের কাছে ৩.৭৫ বিলিয়ন ডলার মূল্যের ১১৬টি আব্রামস ট্যাঙ্ক ও অন্যান্য সরঞ্জাম বিক্রয়ের অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থার (ডিএসসিএ) এক বিবৃতিতে বলা হয়, ‘প্রস্তাবিত এই অস্ত্র বিক্রি একটি নির্ভরযোগ্য বাহিনী গড়ে তোলার মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন হুমকি মোকাবেলার  শনাক্তে সক্ষম হচ্ছে এবং ন্যাটোর বিভিন্ন অভিযানে অংশগ্রহণ করছে।’
এতে আরো বলা হয়, ‘এই প্রস্তাবিত অস্ত্র বিক্রি ন্যাটোর মিত্র একটি দেশের নিরাপত্তা ব্যবস্থা উন্নত করার মাধ্যমে বৈদেশিক নীতিমালার লক্ষ্যের ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উদ্দেশ্যের সহায়ক হবে। ন্যাটোর এ মিত্র দেশ ইউরোপে রাজনৈতিক স্থিতিশীলতার ও অর্থনৈতিক অগ্রগতির একটি শক্তি।’
প্রতিবেশি দেশ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নয় মাসেরও বেশি সময় পর এমন ঘোষণা দেওয়া হলো।
মার্কিন পররাষ্ট্র বিভাগ সম্ভাব্য এই অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ মঙ্গলবার কংগ্রেসের কাছে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat