ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১২-০৭
  • ১৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: শামসুল হক টুকু  বলেছেন, উন্নত দেশের কাতারে বাংলাদেশকে নিতে হলে প্রতিটি নাগরিককে উন্নয়নের অংশীজন হতে হবে।
ডেপুটি স্পিীকার আজ গুলশানে স্থানীয় একটি হোটেল এন্ড রিসোর্টের বলরুমে ‘পলিসি ব্রেকফাস্ট অন ডিজ্যাবিলিটি ইনক্লুসিভ পার্লামেন্ট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। 
সরকার প্রতিবন্ধীদের জন্য অনেক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জাতির পিতা সংবিধানে সকল নাগরিককে সমান সুবিধা প্রদানের কথা বলেছেন। সবাইকে একই সারিতে তুলে আনার ভিত্তি প্রস্তুত করতে প্রতিবন্ধীদের মাসিক ভাতা দেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, দেশের বর্তমান অগ্রতিতে প্রতিবন্ধীদের ভূমিকা রয়েছে। ভাষা আন্দোলন থেকে  মুক্তিযুদ্ধ সব ক্ষেত্রে তাদের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ ছিল। তাদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাভাবিকভাবে বেড়ে উঠার পরিবেশ তৈরি করতে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে।
ডেপুটি স্পিকার সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, প্রতিবন্ধীদের মেধা ও দক্ষতাকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে গবেষণা করে প্রাপ্ত সুপারিশসমূহ  প্রধানমন্ত্রীর নিকট তুলে দিন। সরকার  অবশ্যই প্রতিবন্ধীদের যে কোন ইতিবাচক বিষয়ে অগ্রাধিকার প্রদান করবে।
ব্রিটিশ কাউন্সিল, ইনস্টিটিউট অফ ইনফরমেটিক্স ডেভেলপমেন্ট (আইআইডি), পার্লামেন্টারি ককাস অন সোশ্যাল জাস্টিস, ডিজ্যাবিলিটি আর্টস রিডিফাইনিং এমপাওয়ারমেন্ট (ডেয়ার) এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, তানভির শাকিল জয়,আহসান আদেলুর রহমান এবং আরমা দত্ত বক্তব্য রাখেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat