ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ২০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পরপরই রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।
ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সাথে ওমানের সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, ওমান বাংলাদেশের শ্রম শক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য।
প্রবাসী বাংলাদেশীরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি।
এদিকে, ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে  রাষ্ট্রপতি বিনিয়োগের আহ্বান জানান।
দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ।
বাংলাদেশের সাথে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতগণ বাংলােেশ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন। 
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছুলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের পৃথক ‘গার্ড অব অনার’ প্রদান করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat