ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৫৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ব্যাংকঋণ পরিশোধে ব্যবসায়ীদের ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে কিস্তির ৭৫ শতাংশ অর্থ জমা দিলে খেলাপি হতো না ব্যবসায়ীরা। এখন কিস্তির ৫০ শতাংশ অর্থ জমা দিলেই কেউ খেলাপি হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সুযোগ মিলবে চলতি ডিসেম্বর পর্যন্ত।
এ সুযোগ পাবে গত অক্টোবর থেকে চলতি ডিসেম্বরের মধ্যে যাদের কিস্তি দেওয়ার সূচি আছে, কেবল তারাই। এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক আজ রোববার প্রজ্ঞাপন জারি করে ব্যাংকগুলোকে নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, বহির্বিশ্বে যুদ্ধাবস্থা প্রলম্বিত হওয়ায় তার দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাবে শিল্পের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এতে ঋণগ্রহীতাদের প্রকৃত আয় কমে গেছে। দেশের অর্থনৈতিক কর্মকান্ড গতিশীল রাখা এবং ঋণগ্রহীতাদের ঋণের কিস্তি পরিশোধ সহজ করতে মেয়াদি ঋণের বিপরীতে গত অক্টোবর থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত প্রদেয় কিস্তির ন্যুনতম ৭৫ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ ডিসেম্বরের শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ঋণ খেলাপি করা যাবে না।
এ সময়ে কিস্তির যেসব টাকা বকেয়া থাকবে, তা ঋণের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ফলে এসব ঋণের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরও এক বছর বেড়ে যাবে। এ নির্দেশনার ফলে খেলাপি ঋণ সেভাবে বাড়বে না। কারণ, অর্ধেক কিস্তি দিলেই খেলাপি থেকে বাইরে থাকা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, ব্যাংকখাতে এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩৩ হাজার কোটি টাকা। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৩৯৬ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৪ লাখ ৩৬ হাজার কোটি টাকার কিছু বেশি। খেলাপিতে পরিণত হয়েছে মোট ঋণের ৯ দশমিক ৩৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat