ব্রেকিং নিউজ :
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন সম্ভব : আনসার মহাপরিচালক এবারের নির্বাচন দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান বাংলাদেশ ও মালদ্বীপ সরাসরি শিপিং ও হালাল খাদ্য সহযোগিতায় আগ্রহী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ২৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্মের লোক শান্তিতে বসবাস করছে। তিনি বলেন, সকল ধর্মের সমান অধিকার বজায় রাখার দৃষ্টিভঙ্গি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার পরিচালনা করছেন।
প্রতিমন্ত্রী আজ রোববার নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন চিকিৎসা কেন্দ্র ও কেন্দ্রের অভ্যন্তরে সড়ক উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক চিন্তা চেতনা নিয়ে সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেসব স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচুঁ করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
 রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশনের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সিভিল সার্জন ডা: নাছিমা আকতার, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনোরঞ্জন কাপুড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. তাপসী কাপুড়িয়া, লোহাগড়া পূজা উদযাপনের সাধারন সম্পাদক ও জয়পুর তারকচাঁদের উত্তরসূরী পরীক্ষিত গোসাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat