ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০১-০৮
  • ৩৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নাটোর জেলা আইন শৃংখলা কমিটির সভা আজ রোববার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
কমিটির সদস্য সচিব অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ রওনক জাহান সভায় জানান, বিগত বছরের ডিসেম্বর মাসে জেলায় ভ্রাম্যমাণ আদালতের ৮৯টি অভিযান পরিচালনা করে ১৩৬টি মামলার বিপরীতে ২৬জন অভিযুক্তকে কারাদন্ড প্রদান করা হয় এবং চার লাখ ৬৮ হাজার ৫০০ টাকা জরিমানালব্দ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
সভায় পুকুর খনন রোধ, সড়ক নিরাপত্তা, ভেজাল খেজুর গুড় উৎপাদন বন্ধে আরো সক্রিয় হওয়ার জন্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করা হয়। সভায় মাধ্যমিক স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার রোধে শিক্ষক ও অভিভাবকদের কার্যকর ভূমিকা পালন করার জন্যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সাইবার অপরাধ বন্ধে পরিচালিত অভিযান বেগবান করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ রোজী আরা খাতুন, লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা, নাটোর সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায়, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ লুৎফর রহমান, নাটোর জেলা কারাগারের জেল সুপার মোছাঃ কাওয়ালিন নাহার, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কাশেম, জজকোর্টের পিপি এডভোকেট মোঃ সিরাজুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat