ব্রেকিং নিউজ :
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে ডুসেন রাম রূপে রণবীরের বাজিমাত সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও
  • প্রকাশিত : ২০২৩-০১-১৩
  • ৩৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রংপুর রাইডার্স পেসার রবিউল হকের বোলিং তোপে স্বল্প রানে গুটিয়ে গেছে খুলনা টাইগার্স।  বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসরের দশম ম্যাচে  ১৯ দশমিক ৪ ওভারে ১৩০ রানে অলআউট হয়েছে তামিম ইকবালের খুলনা টাইগার্স। রবিউল ২২ রানে ৪ উইকেট নেন।
বিপিএল চট্টগ্রামের পর্বের দ্বিতীয় ম্যাচে আজ স্থানীয় জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্বান্ত নেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান ।  
ব্যাটিংয়ে নেমে পঞ্চম ওভারে ১৮ রানের মধ্যে ৩ উইকেট হারায় খুলনা। ওপেনার তামিম ইকবাল ১ ও পাকিস্তানের শারজিল খান ১২ রান করে আফগানিস্তানের পেসার আজমতুল্লাহ ওমরজাইর শিকার হন। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানকে ৪ রানে থামিয়ে দেন বাঁ-হাতি স্পিনার রাকিবুল হাসান।
শুরুতে বিপদে পড়া খুলনাকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন আগের ম্যাচে সেঞ্চুরি করা পাকিস্তানের আজম খান ও অধিনায়ক ইয়াসির আলি। হাফ-সেঞ্চুরির জুটিও গড়েন তারা। ১২তম ওভারে আজম-ইয়াসির জুটি ভাঙেন রবিউল। ২টি ছক্কায় ২২ বলে ২৫ রান করেন ইয়াসির।
ইয়াসির ফেরার পর বিপদ বাড়ে খুলনার। ৯১ রানে খুলনার সপ্তম উইকেটের পতন ঘটান রবিউল-রাকিবুল। সাব্বির রহমান ১ ও পাকিস্তানের আমাদ বাটকে ৪ রানে ফেরান রবিউল। উইকেটে সেট ব্যাটার আজমকে শিকার করেন রাকিবুল। ৪টি চার ও ১টি ছক্কায় ২৩ বলে ৩৪ রান করেন আজম।
১শর নীচে গুটিয়ে যাবার শংকায় পড়া খুলনাকে শেষ পর্যন্ত সম্মানজনক সংগ্রহ এনে মোহাম্মদ সাইফুদ্দিন ও নাহিদুল ইসলাম। অষ্টম উইকেটে ১৮ বলে ৩২ রান যোগ করেন তারা। তারপরও ২ বল বাকী থাকতে ১৩০ রানে শেষ হয় খুলনার ইনিংস। সাইফুদ্দিন ১৮ বলে ২২ ও নাহিদুল ৮ বলে ১৫ রান করেন।
সংক্ষিপ্ত ভার্সনে  ক্যারিয়ার সেরা ৪ ওভারে ২২ রানে ৪ উইকেট নেন রবিউল। এছাড়া হাসান-ওমরজাই ও রাকিবুল ২টি করে উইকেট নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat