ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৩-০১-১৬
  • ১৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট কৈলাস সর্ত্যাথী বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস কর্মকর্তাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ দুপুরে তারা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের  বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ সময় বিসিএস কর্মকর্তরা পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। পরে নোবেল বিজয়ী   কৈলাস সর্ত্যাথী টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে রক্ষিত পরিদর্শণ বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এসময় ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্রের সহকারী পরিচালক হুমায়ুন কবির, জসিম উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সিভিল সার্ভিসের ৩১ তম বিসিএস ক্যাডার কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ১০ বছরপূর্তি অনুষ্ঠানে শনিবার ঢাকায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন নোবেল বিজয়ী চাইল্ড এক্টিভিস্ট কৈলাস সর্ত্যাথী।
তিনি আজ ৩১ তম ক্যাডার এসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল হাদীসহ অন্যন্যের সাথে টুঙ্গিপাড়া আসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat