রাজধানীর খিলগাঁও বনশ্রী ত্রিমোহনী এলাকায় ফরাজী হাসপাতালের সামনে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
নিহতের নাম আশিকুর রহমান আশেক (২৭)। তিনি পেশায় একজন মোটরসাইকেল চালক।আজ দুপুরে ডিএমপির খিলগাঁও থানার ডিউটিরত এএসআই মোঃ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও বনশ্রী ত্রিমোহনী স্টাফ কোয়ার্টার সড়কে ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে- কর্তব্যরত চিকিৎসক সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের মামাতো ভাই মোঃ নয়ন জানান, আশেক রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে লেখাড়া শেষ করেছে। মঙ্গলবার সকালে আশেক তার বাসা বনশ্রী থেকে বের হয়ে ফরাজী হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো: মাসুদ জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।ঘটনার পর সিএনজিচালক পালিয়ে গেছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117