ব্রেকিং নিউজ :
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি সবার জন্য নিরাপদ ও গর্বের বাংলাদেশ গড়তে চাই : ডা. শফিকুর রহমান অন্তর্বর্তী সরকারের বিবৃতি: যমুনার সামনে বিক্ষোভে আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোঁড়েনি এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০১-১৮
  • ৪১২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর সিলেটে   আন্তঃজেলা পর্বের প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ সিলেট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার ও বিভাগীয় ক্রীড়া সংস্থা সভাপতি ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ মজিবর রহমান। 
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, সিলেট সেনানিবাসের এরিয়া কমান্ডারের প্রতিনিধি মেজর মোঃ আমিনুল ইসলাম, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌছিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) এ.এস.এম.কাসেম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সাহিদ আহমদ চৌধুরী জুয়েল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা মহিউদ্দিন শীরু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মারিয়ান চৌধুরী মাম্মী, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ, জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন ও মৌলভীবাজার জেলা ক্রীড়া অফিসার মোঃ মাজহারুল মজিদ।
আজ উদ্বোধনী দিনে তরুণদের আন্ত:জেলা ফুটবলে মৌলভীবাজার জেলা দল টাইব্রেকারে ৪-১ গোলে সিলেট জেলা দলকে হারিয়ে ফাইনাল উঠেছে।
তরুণীদের ফুটবলে মৌলভীবাজার টাইব্রেকারে ২-১ গোলে সিলেট জেলাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে। তারাও হবিগঞ্জ জেলা দলের বিপক্ষে ফাইনালে মুখোমুখি হবে আগামী ২২ জানুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে।
এদিকে তরুণদের কাবাডিতে সিলেট জেলা ৩৩-১৭ পয়েন্টে হবিগঞ্জ জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। তরুণী বিভাগে হবিগঞ্জ জেলা কাবাডি দল ১৩-৯ পয়েন্টে মৌলভীবাজার জেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat