ব্রেকিং নিউজ :
অবশিষ্ট রাজনৈতিক বন্দীদের দ্রুত মুক্তির প্রতিশ্রুতি ভেনেজুয়েলার সংসদ প্রধানের থাইল্যান্ডের সীমান্ত দখলে ক্ষোভে কম্বোডিয়ানরা কুষ্টিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০
  • প্রকাশিত : ২০২৩-০১-২০
  • ২৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব বলেছে, ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের দ্বি-রাষ্ট্রীয় সমাধানের অভাবে তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে দেশটির এক শীর্ষ কূটনীতিক একথা বলেছেন।
বৃহস্পতিবার জেরুজালেমে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিকী করণের বিষয়ে আলোচনার প্রেক্ষিতে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ শুক্রবার এ মন্তব্য করেন। 
প্রিন্স ফয়সাল শীর্ষ সম্মেলনে ব্লুমবার্গকে বলেন, ‘সত্যিকারের স্বাভাবিকীকরণ এবং সত্যিকারের স্থিতিশীলতা কেবলমাত্র ফিলিস্তিনিদের একটি রাষ্ট্র দেওয়ার মাধ্যমেই আসবে।’
বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার কিন্তু ফিলিস্তিনি ভূখন্ড দখলের কারণে মার্কিন-মিত্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে বারবার অস্বীকার করেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর হয়। এতে দ্বৈত চুক্তির অংশ হিসেবে, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন উভয়ই ইসরায়েলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেয়। যার ফলে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব হয়। নেতানিয়াহু বারবার সৌদি আরবকে এই তালিকায় যুক্ত করার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইসরাইলি নেতার কার্যালয় জানিয়েছে, বৃহস্পতিবার তাদের আলোচনায়, নেতানিয়াহু এবং সুলিভান সৌদির সাথে অগ্রগতির উপর জোর দিয়ে ‘আব্রাহাম চুক্তিকে গভীর করার পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।  
পশ্চিম তীর এবং গাজা উপত্যাকা এবং ইসরাইল-অধিভুক্ত পূর্ব জেরুজালেমে দীর্ঘকাল ধরে চলমান সংঘাতের ‘দুই-রাষ্ট্র’ সমাধানে একটি ফিলিস্তিন রাষ্ট্রের ভিত্তি হিসেবে দাবি করা হয়েছিল।
কিন্তু ইহুদি বসতি দ্বারা অধিকৃত পশ্চিম তীর খন্ডিত হওয়ায় সেই লক্ষ্যটি আরও দূরবর্তী হয়ে উঠেছে। 
নেতানিয়াহু পশ্চিম তীরে বর্ধিত বন্দোবস্ত সম্প্রসারণের একটি নীতি অনুসরণ করার পরিকল্পনা করেছেন। তার জোটে থাকা অতি-অর্থোডক্স ইহুদি দলগুলো কিছু অঞ্চলকে সংযুক্ত করার পক্ষে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat