ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৩০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ফ্রাঙ্কো-জার্মান সহযোগিতার ৬০ বছর উদযাপন করতে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ রোববার প্যারিস সফর করেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও বৃহত্তর  টেকটোনিক পরিবর্তনের কারণে ঐতিহাসিক অংশীদারিত্বের টানাপোড়নের প্রেক্ষাপটে সম্পর্ক জোরদারে এ উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
দুপুর ১ টা ৩০ মিনিট (গ্রিনিজ মান সময় ১২৩০টা) থেকে যৌথ মন্ত্রিসভার বৈঠকের আগে সকালে সোরবোন বিশ্ববিদ্যালয়ে দুই নেতার (ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ) সাক্ষাৎ হয়।
প্রসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে শোলজের ব্যক্তিগত সম্পর্ক উষ্ণ নয়। তবে বার্লিনে জার্মান কাউন্সিল অন ফরেন রিলেশনস (ডিজিএপি)-এর গবেষক জ্যাকব রস বলেন, ‘ব্যক্তিগত সম্পর্কের চেয়েও অনেক বেশি কাঠামোগত সমস্যা রয়েছে।’ এমনকি জনসাধারণের মধ্যে সম্পর্কের টানাপোড়ন অনুভূত হচ্ছে। এই সপ্তাহে রাজনৈতিক ও জনমত জরিপ সংস্থা পোলস্টার পাবলিক অ্যাফেয়ার্স (ইপসোস)কে ৩৬ শতাংশ ফরাসি ও ৩৯ শতাংশ জার্মান উত্তরদাতা বলেছেন যে সম্পর্কগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে। খবর এএফপি’র।
১৯৬৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নেতা কনরাড অ্যাডেনাউয়ার ও চার্লস দ্য গলের মধ্যে এলিসি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটিতে সামরিক সহযোগিতা থেকে শুরু করে যুব বিনিময় পর্যন্ত সবকিছুর উল্লেখ করা হয়।
তারপর থেকে, ফ্রান্স ও জার্মানি প্রায়শই ইউরোপে যৌথ সংকট প্রতিক্রিয়ার ভিত্তি তৈরি করে এবং অন্যান্য দেশগুলি এখন আবার তাদের দিকেই তাকিয়ে থাকে।
ইউরোপীয় প্রতিযোগিতার মোকাবেলা করার জন্য ইউক্রেন সংঘাতসহ জলবায়ু, শক্তি ও যুক্তরাষ্ট্রে ‘বাই-আমেরিকান’ ভর্তুকির একটি নতুন তরঙ্গের মুখোমুখি হওয়া শীর্ষ সমস্যার অন্তর্ভুক্ত।
জার্মানির পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্দেস্তাগ-এর প্রেসিডেন্ট বায়েরবেল বাস এএফপিকে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘উভয়  দেশেই আমরা সচেতন যে আমরা ইউরোপের মোটর।’
তিনি বলেন, রোববার উদযাপনের ফলে ফরাসি-জার্মান সম্পর্ক নতুন গতি পাবে বলে আমি অত্যন্ত আশাবাদি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat