ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে আজ একটি ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন করা হয়েছে।ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান আজ বিকেলে কেরানীগঞ্জ দক্ষিণ থানার আবদুল্লাহপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ট্রাফিক পুলিশ বক্স ও বিট পুলিশিং অফিসের উদ্বোধন করেন।
পরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান বলেন, জনগনকে নিরাপত্তা দিতে পুলিশ সব সময় আপনার দোরগোড়ায়। ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আবদুল্লাহপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীসহ নানাবিধ অপরাধ দমনে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আওতাধীন এ বীট পুলিশিং বক্সটি নিরাপত্তার সেবায় নিয়োজিত থাকবে। এছাড়াও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় এ বিট পুলিশিং সবচেয়ে বেশি ভূমিকা রাখবে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি শাহীন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম, অপস এন্ড ট্রাফিক ) আমীনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির প্রমুখ।এ সুধী সমাবেশে আব্দুল্লাহপুর এলাকার স্থানীয় ব্যবসায়ী, কেরানীগঞ্জ দক্ষিণ থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat