ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০১-২৪
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় জিহাদী কারা ক্যাম্প থেকে ১৫ নারী ও ৩২ শিশুকে পুর্নবাসন করেছে ফ্রান্স। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশু সহায়তার দায়িত্বে থাকা পরিষেবাসমূহের কাছে বাচ্চাদের হস্তান্তর করা হয়েছে। আর বড়দের যথাযথ বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইরাক ও তুরস্ক সীমান্তের ১৫ কিলোমিটারের মধ্যে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কুর্দি প্রশাসনিক এলাকার রোজ ক্যাম্প থেকে এসব নারী ও শিশুকে নিয়ে যাওয়া হয়। 
উল্লেখ্য, গত এক দশকে ইউরোপের হাজার হাজার চরমপন্থী ইসলামিক স্টেটে যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমায়। প্রায়ই তারা তাদের পরিবারকেও সাথে নেয় তাদের স্বঘোষিত খেলাফতে বসবাসের জন্যে। ইরাক ও সিরিয়ার অংশবিশেষে তারা এ খেলাফত ঘোষণা করে। কিন্তু ২০১৯ সালে খেলাফতের পতনের পর এসব যোদ্ধার পরিবারের সদস্যদের ফিরিয়ে নেয়া ইউরোপীয় দেশগুলোর জন্যে একটি বিব্রতকর সমস্যা হয়ে দাঁড়ায়। এসব যোদ্ধাদের অনেকেই হয় আটক না হয় নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat