জাপানের কোস্টগার্ড বুধবার জানিয়েছে, তারা দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে রাতে ডুবে যাওয়া একটি মালবাহী জাহাজ থেকে চার ক্রু সদস্যকে উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো নিখোঁজ ১৮ জনকে উদ্ধারে অনুসন্ধান চালানো হচ্ছে। খবর এএফপি’র।
কোস্টগার্ডের একজন নারী মুখপাত্র এএফপি’কে বলেছেন, ‘স্থানীয় সময় সকাল ৭টা ১৭ মিনিটে চীনের চার নাগরিককে উদ্ধার করা হলেও আমরা অবশিষ্ট ১৮ জনকে উদ্ধারে অভিযান চালাচ্ছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো বলেন, এ উদ্ধার কাজে সহায়তা করতে ‘একটি বিমান ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ’ুটি জাহাজ পথে রয়েছে।’
কোস্টগার্ড জানায়, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটের দিকে জাহাজটি থেকে সাহায্যের আবেদন জানানো হয়।
জাহাজটি যেখানে অবস্থান করছে সেখানো পৌঁছানো অনেকটা কঠিন ছিল। এটি বর্তমানে একেবারে দক্ষিণ-পশ্চিম জাপানের প্রত্যন্ত এবং জনবসতিহীন ডাঞ্জো দ্বীপপুঞ্জের প্রায় ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থান করছে।
জাহাজটিতে ১৪ জন চীনা এবং ৮ জন মিয়ানমারের নাগরিক রয়েছে বলে কোস্টগার্ড জানিয়েছে।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117