ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ২৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্য (ইউকে) সরকার বৃহস্পতিবার বলেছে, তারা মার্চের  শেষে ইউক্রেনকে ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবং আগামী সপ্তাহে প্রশিক্ষণ শুরু করবে।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক সাংবাদিকদের বলেছেন, ‘সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে’। এই মাসে পশ্চিমা মিত্রদের মধ্যে ব্রিটেন প্রথম ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার পর ১৪টি চ্যালেঞ্জার ২ ট্যাঙ্ক পাঠানোর পরিকল্পনা নিয়েছে। খবর এএফপি’র।
জার্মানি ও যুক্তরাষ্ট্র দীর্ঘ ভ্রান্তি পেরিয়ে বুধবার একইভাবে রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ভারি অস্ত্র প্রদানের সিদ্ধান্ত গ্রহন করেছে।
সুনাক বলেছেন, ‘আমরা এখন ইউক্রেনীয়দের সাথে কিভাবে ট্যাঙ্কগুলি সর্বোত্তমভাবে সরবরাহ করা যায়  এবং তাদের সৈন্যরাও প্রয়োজনীয় প্রশিক্ষণ পায় তা নিশ্চিত করার ব্যাপারে আলোচনা করছি।
এর আগে, যুক্তরাজ্যের জুনিয়র প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্স চাক জার্মান সরকারের মতো ট্যাঙ্ক সরবরাহের জন্য মার্চের  শেষের একই সময়সীমা দিয়েছিলেন।
চাক পার্লামেন্টকে বলেছেন, চ্যালেঞ্জার ২ কিভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণ করতে হয় সে বিষয়ে ইউক্রেনীয় সৈন্যদের ব্রিটিশ প্রশিক্ষণ আগামী সপ্তাহে সোমবার থেকে শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat