ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ২২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, পর্যায়ক্রমে দেশের সকল জেলায় বৃদ্ধাশ্রম নামের পরিবর্তে একটি করে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে।
সরকারি দলের সদস্য আবুল কালাম আজাদের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।  
মন্ত্রী আরো জানান, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক সম্পূর্ণ জিওবি অর্থায়নে ৭৩৯৮.৯১ লাখ টাকা ব্যয়ে ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদকালে বাস্তবায়নের জন্য ৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ শীর্ষক একটি প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে যা চলমান রয়েছে।
প্রকল্পটির মাধ্যমে নিম্নবর্ণিত আটটি সরকারি শিশু পরিবারের অভ্যন্তরে ২৫ শয্যা বিশিষ্ট শান্তি নিবাস স্থাপন করা হবে, শান্তি নিবাস (প্রবীণা), শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র, টুংঙ্গিপাড়া, গোপালগঞ্জ; শান্তি নিবাস (প্রবীণা), সরকারি শিশু পরিবার, লালমনিরহাট সদর, লালমনিরহাট; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, শম্ভুগঞ্জ, ময়মনসিংহ; শান্তি নিবাস (প্রমীলা), সরকারি শিশু পরিবার, সুনামগঞ্জ সদর, সুনামগঞ্জ, শান্তি নিবাস (প্রবীণা), সরকারি শিশু পরিবার, মাইজদী, নোয়াখালী; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, বায়া, রাজশাহী; শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, মহেশ্বরপাশা, খুলনা এবং শান্তি নিবাস (প্রবীণ), সরকারি শিশু পরিবার, সাগরদী, বরিশাল।
এসব প্রকল্পের ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের সকল জেলায় একটি করে বৃদ্ধাশ্রম নামের পরিবর্তে শান্তি নিবাস (প্রবীণ/প্রবীণা) স্থাপন করার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat