ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-০২
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিরোজপুর জেলায় আজ প্রতিবন্ধী নারী-পুরুষ ও শিশুদের মধ্যে ৩৯টি হুইল চেয়ার বিতরণ করা হয়। সমাজসেবা মন্ত্রণালয়ের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এই হুইল চেয়ারগুলো বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আজ দুপুর ১২টায় তার কার্যালয় প্রাঙ্গণে এই হুইল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মনিরা পারভীন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবীর, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রিয়ংবদা ভট্টাচার্য্য, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার গৌতম চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুল প্রতিবন্ধীদের কল্যাণে এ পর্যন্ত যা-যা করেছেন তা অবিষ্মরণীয়। ১০৩টি প্রতিবন্ধী সেবা কেন্দ্র স্থাপন করে বিনামূল্যে প্রতিবন্ধীদের চিকিৎসা দেয়ার ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই পিরোজপুরে প্রতিবন্ধী সেবা কেন্দ্র রয়েছে এবং মোবাইল থেরাপিভ্যানে করে প্রতিবন্ধীদের বাড়ি গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। প্রতিবন্ধীদের ভাতা প্রদান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাভাতা প্রদান, প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ পরিচালনা করে প্রতিবন্ধীতার ধরণ নির্ধারণসহ তাদের কল্যাণে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে বর্তমান সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat