ব্রেকিং নিউজ :
প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামের ১৬ আসনে জাতীয় সংসদ ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন নারায়ণগঞ্জ-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস চাঁদপুরে গর্ত থেকে বিকাশের ৯ লক্ষ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২ পাহাড়ে উন্নয়নে বাধা দিচ্ছে আঞ্চলিক সংগঠন : ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত সক্ষমতা গড়ে তোলাই টেকসই সমাধানের চাবিকাঠি : দুর্যোগ উপদেষ্টা কোনো রাজনৈতিক দলের সহিংস আচরণ সহ্য করা হবে না : প্রধান উপদেষ্টা গুলশান মডেল হাই স্কুল এন্ড কলেজে ভোট দেবেন তারেক রহমান ১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ভূমি ব্যবস্থাপনায় সরকারের ১০টি মাইলফলক অর্জন: এক ছাতার নিচে সব সেবা
  • প্রকাশিত : ২০২৩-০২-০৪
  • ১৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করাই নির্বাচন কমিশনের কাজ।
আজ শনিবার দুপুরে জেলার ভেদরগঞ্জ উপজেলার নবনির্মিত উপজেলা অডিটরিয়ামে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ইতিপূর্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিদেশ থেকে তৈরী করতে হতো। বর্তমান নির্বাচন কমিশন অর্থের সাশ্রয় করতে দেশেই স্মার্ট জাতীয় পরিচয়পত্র তৈরী করছে।
ফরিদপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- শরীয়তপুর জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, পুলিশ সুপার মো. সাইফুল হক, জেলা নির্বাচন অফিসার মো. সোহেল সামাদ, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন ও ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মো. মঞ্জুর হোসেন খান। এছাড়াও উপস্থিত ছিলেন- ভেদরগঞ্জ উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানগন।
এ সময় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ ২৮ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি  থেকে আনুষ্ঠানিকভাবে উপজেলার ১৩ ইউনিয়ন ও এক পৌরসভায় পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। এ ধাপে উপজেলার ১ লাখ ৮৪ হাজার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat