ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে আজ বেলা ১১টায় জেলার পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এক মহিলা সমাবেশ করছে জেলা তথ্য অফিস।
মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বরমান হোসেন। সভাপতিত্ব করেন- জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিহাদ মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেফাউর আজম প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিংসহ বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন ও সাফল্য তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন।
জেলা তথ্য অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম হিসেবে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সরকারের সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার করা হচ্ছে। এ ছাড়াও বার্ষিক কর্মসম্পাদক চুক্তি (এপিএ)’র আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিবাহ, করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে মহিলা সমাবেশ, উঠান বৈঠকসহ নানা কার্যক্রম পরিচালনা করছে জেলা তথ্য অফিস। এর ধারাবাহিকতায় আজ কুসুম্বা ইউনিয়ন পরিষদ চত্বরে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat