ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৩-০২-১৫
  • ২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মিথ্যাচার ও গুজবের মাধ্যমে একটি মহল সামাজিক অস্থিরতা তৈরি করতে চায়। সেক্ষেত্রে আমাদেরকে আরো সজাগ থাকতে হবে। কারণ যারা গুজব ছড়ায়, কুতথ্য ছড়ায় তারা সামাজিক মানুষ নয়; তাদের ব্যাড মোটিভ আছে।
প্রতিমন্ত্রী আজ বুধবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘সুশাসনের লক্ষ্যে কুতথ্য প্রতিরোধ করি’ শীর্ষক জাতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ এর সহযোগিতায় ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এ সেমিনারের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, তরুণদের কাছে সঠিক তথ্য দিয়ে তাদের এগিয়ে নিতে হবে। সমাজে মতাদর্শ আছে। একটি আদর্শ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, অন্যটি পিছিয়ে দেয়া, যা ভিন্ন ধারা। তিনি বলেন, লড়াইটা মতাদর্শের, লড়াইটা আদর্শের। 
আইইডি’র নির্বাহি পরিচালক নুমান আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভির শাকিল জয়, সাবেক সংসদ সদস্য নাজমুল হক প্রধান, আইইডি’র কোঅর্ডিনেটর জ্যোতি চট্টোপাধ্যায়, ঢাকা বিশ^বিদ্যালয়ের অধ্যাপক শান্তুনু মজুমদার,  দি এশিয়া ফাউন্ডেশন, বাংলাদেশ এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজী, ডাঃ মোশতাক হোসেন, ইউএনডিপি’র কোঅর্ডিনেটর রেবেকা সুলতানা, গবেষক ড. ফাতেমা ইয়াসমিন, সাংবাদিক মাসুম বিল্লাহ প্রমুখ।
প্রতিমন্ত্রী আরও বলেন, যারা খুনি এবং খুনের নেতৃত্ব দিয়েছে তাদেরকে মাওলানা বলি কিভাবে? ইসলাম কখনো জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে লালন করেনা। বাংলাদেশ সৃষ্টির সময় ধর্মকে ব্যবহার করা হয়েছে, কিন্তু তা টিকেনি। 
’৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর সেটিকে পারিবারিক হত্যাকান্ড বলে অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিষোদগার করা হয়েছে, মিথ্যা গুজব ছড়ানো হয়েছে কিন্তু সেগুলো প্রমাণিত হয়নি। ভন্ড অভিনেতারা সমাজের মধ্যে ঢুকে পড়েছে। তারা একদিকে মুক্তিযুদ্ধ ও দেশের কথা বলছে অন্যদিকে সমাজের ক্ষতিকারক বিষয়গুলো রটিয়ে দিচ্ছে। কুতথ্য রটনাকারিদের বিরুদ্ধে সবাইকে আরো সজাগ থাকতে হবে।
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat