ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০২-২১
  • ৩২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সালাম নগরে ভাষা শহীদ আব্দুস সালামের বাড়িতে আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শিহাব উদ্দিন, দাগনভূঞা উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন, ভাষা শহীদ আব্দুস সালামের ছোটভাই আবদুল করিম ও বীর মুক্তিযোদ্ধা পিয়ার আহমেদ।
আলোচনার পূর্বে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জন শহীদ আব্দুস সালাম স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
আলোচনাসভায় স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সকল ভাষাশহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথি জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার আমাদের অহংকার। শহীদ আব্দুস সালাম ফেনীর সন্তান হওয়াতে এ জনপদের ইতিহাস আরও বেশী সমৃদ্ধ হয়েছে। তিনি বায়ান্নর মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে সকলকে দেশের সঠিক ইতিহাস জানার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat