ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০২-২৬
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপের মতো ‘গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্ট’ না থাকায়, ‘শুধুমাত্র ইউক্রেনে শান্তি’-র ওপর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সাম্প্রতিকতম অধিবেশনে আনীত একটি প্রস্তাবে ভোট দানে বিরত থেকেছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন আজ বলেন, ‘যেহেতু এই প্রস্তাবনার মূল লক্ষ্য ইউক্রেনে একটি সমন্বিত, যথাযথ ও টেকসই শান্তির উপায় খোঁজা, সেহেতু আমরা বিশ্বাস করি যে চলমান এই সংঘাতের যে কোন অর্থবহ ও টেকসই সমাধানের জন্য নিবিড় কূটনৈতিক সম্পৃক্ততা এবং এই সংঘাতে লিপ্ত পক্ষগুলোর মধ্যে সংলাপ অবশ্যই জরুরি।’ তিনি বলেন, ‘আমাদের মতে, প্রস্তাবটিতে এই গুরুত্বপূর্ণ বাস্তব পয়েন্টই না থাকায়, আমরা ভোটদানে বিরত থেকেছি।’ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই মিডিয়া ব্রিফিংকালে কোন প্রশ্ন না নিয়েই, পররাষ্ট্র মন্ত্রণালয়ের  মুখপাত্র জাতিসংঘ সাধারন পরিষদের ওই প্রস্তাবে ভোটদানে বিরত থাকার যুক্তি তুলে ধরেন।
মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, বাংলাদেশ ইউক্রেন পরিস্থিতি, বিশেষত সংঘাতপূর্ণ অঞ্চলে বেসামরিক প্রাণহানি, মানবিক পরিস্থিতির অবনতি এবং এই যুদ্ধের কারণে বিশ্বব্যাপী আর্থ-সামাজিক পরিস্থিতিতে বিরূপ প্রভাবের ব্যাপারে গভীরভাবে উদ্বিগ্ন।
তিনি বলেন, ‘আমরা বৈরিতার অবসান এবং আমাদের অঙ্গীকারে অটল থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, যা জাতিসংঘ সনদের সাথে সঙ্গতিপূর্ণ এবং যে কোন মূল্যে একে সমুন্নত রাখতে হবে।’ তিনি বলেন, ঢাকা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা- প্রত্যেকের জন্য, সর্বস্থানে ও সর্বাবস্থায় ব্যতিক্রমহীন এবং সার্বজনীনভাবে গ্রহণীয় হতে হবে। বাংলাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি- ‘সকলের সঙ্গে বন্ধুত্ব এবং কারো সঙ্গে বৈরীতা নয়’ উল্লেখ করে সাবরিন বলেন, বাংলাদেশের একটি শান্তিকেন্দ্রিক পররাষ্ট্র নীতি রয়েছে- যা জাতিসংঘের নীতিরসাথে সঙ্গতিপূর্ণভাবে সবার সার্বভৌমত্বের ওপর সমানভাবে শ্রদ্ধাশীল এবং সকল রাষ্ট্রের ভূখ-গত অখন্ডতা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসার ভিত্তিতে প্রতিষ্ঠিত।
বৃহস্পতিবার জাতিসংঘ সাধারন পরিষদে এই প্রস্তাবের পক্ষে ১৪১টি সদস্যরাষ্ট্র, বিপক্ষে ৭টি রাষ্ট্র ভোট দেয় এবং ৩২টি রাষ্ট্র ভোটদানে বিরত থাকে। বেলারুশ, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া, মালি, নিকারাগুয়া, রাশিয়া ও সিরিয়া এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat