ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৩৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মতিয়ার রহমান হাজরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
আজ মঙ্গলবার জেলা নির্বাচন অফিসার ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা এক গণ-বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছেন। গণ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১৪ ও বিধি ১৭ এর অধীন প্রার্থীতা প্রত্যাহারের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেয়র পদে কেবলমাত্র একজন হওয়ায় বিধি ১০ এর উপবিধি (১) দফা (গ) এর অধীন মতিয়ার রহমান হাজরা, পিতা আব্দুল লতিফ হাজরাকে মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করা হল।
কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের রির্টার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গত ১৯ ফেব্রুয়ারি মেয়র পদে মতিয়ার রহমান হাজরা একাই মনোনয়পত্র দাখিল করেন। ওই পদে অন্যকোন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেনি। যাচাই-বাছাই শেষে তার মানোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনের পর বিধি মোতাবেক তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat