ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ২৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি প্রো লিগে ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন তারকা ফুটবলার  ক্রিস্টিয়ানো রোনাল্ডো। আল নাসার ক্লাবের হয়ে ম্যাচ জয়ী পারফরমেন্সের পুরস্কার হিসেবেই তিনি মাস সেরা মনোনীত হয়েছেন। 
পর্তুগীজ এই অধিানয়ক এ পর্যন্ত চার ম্যাচে আট গোল ও দুটি এ্যাসিস্ট করেছেন। ডিসেম্বরে পারষ্পরিক সমঝোতার ভিত্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে ছাড়ার পর ফ্রি এজেন্ট হিসেবে সৌদি ক্লাবটিতে যোগ দেবার পর এটাই রোনাল্ডোর প্রথম ব্যক্তিগত কোন পুরস্কার অর্জন।
গত ৩ ফেব্রুয়ারি আল ফাতেহর সাথে ২-২ গোলের ড্রয়ের ম্যাচটিতে শেষভাগে পেনাল্টি থেকে রোনাল্ডো নিজের তৃতীয় ম্যাচে প্রথম লিগ গোল করেন। চারদিন পর রোনাল্ডো মৌসুমে সেরা পারফমেন্স দেখিয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেন। এর মাধ্যমে রোনাল্ডো ক্যারিয়ারে ৫০০ লিগ গোলের মাইলফলক ছাড়িয়ে গেছেন। রোনাল্ডোর চার গোলে আল ওয়েহদাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছেন আল নাসার। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে রোনাল্ডো লিখেছেন, ‘চার গোল করার অনুভূতিই ভিন্ন। লিগ ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি দলের জয়ে অবদান রাখতে পেরেছি।’
১৭ ফেব্রুয়ারি আল-টাউনের বিরুদ্ধে রোনাল্ডো আল নাসারের ২-১ গোলের জয়ের ম্যাচটিতে দুটি গোলই করেছেন। এরপর ডালমাকের বিপক্ষে আবারো হ্যাটট্রিক করেছেন, ম্যাচটিতে রোনাল্ডোর দল ৩-০ গোলে জয়ী হয়। 
এবারের মৌসুমে ১৮ লিগ ম্যাচে রোনাল্ডো মাত্র পাঁচটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন। কিন্তু এখন  সতীর্থ এ্যান্ডারসন টালিসকার থেকে লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মাত্র পাঁচ গোল দুরে রয়েছে। সৌদি প্রো লিগে ১৩ গোল করে এই তালিকায় এখনো শীর্ষে রয়েছেন টালিসকা। 
এই মুহূর্তে আল নাসার আল-ইত্তিহাদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat