ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ২৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলার গোমতী নদীতে মাছ ধরার উৎসব। আজ ভোর ৬টা থেকে জেলার সদর উপজেলার টিক্কারচর এলাকায় মাছ ধরার এ উৎসবে যোগ দেন আশপাশের বিভিন্ন এলাকার মানুষ।
ভোর থেকেই টিক্কারচরে পলো, ছিটাজাল, মই জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম নিয়ে মানুষজন হাজির হন গোমতী নদীর পাড়ে। এরপর তারা একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। উৎসবে যোগ দেওয়া মানুষ রুই, কাতল ও কার্পজাতীয় মাছ ছাড়াও, বোয়াল, আইড়, শোলসহ দেশি প্রজাতির বিভিন্ন মাছ শিকার করেছেন।
স্থানীয়রা জানান, প্রতি বছর আমরা মাছ ধরা উৎসবের অপেক্ষায় থাকি। প্রথমে উৎসবের দিন নির্ধারণ করা হয়। পরে হাট-বাজারে ঘোষণা করে সবাইকে জানিয়ে দেওয়া হয়। এরপর নির্ধারিত দিনে সবাই ওই চরে গিয়ে মাছ ধরার উৎসবে হাজির হন। বরাবরের মতো আজও সবাই মাছ ধরার উৎসবে সামিল হয়েছে।
মাছ ধরতে আসা কানাই মোদক বলেন, আমি প্রতি বছর বিভিন্ন এলাকায় মাছ ধরতে যাই। এবার টিক্কারচরে মাছ ধরতে এসেছি। একটি বড় রুইসহ একাধিক মাছ শিকার করেছি। সবাই মিলে মাছ ধরার মধ্যে আলাদা আনন্দ আছে।
টিক্কারচর এলাকার মাছ শিকারি কামরুল ইসলাম বলেন, আমার পূর্বপুরুষরা এ উৎসবে অংশ নিয়েছেন। আমরাও নিচ্ছি। সবাই মিলে মাছ ধরার মাঝে একটা অন্যরকম আনন্দ আছে। কয়েকটি বড় মাছ ধরতে পেরেছি। অনেকে আমার চেয়ে আরও বেশি মাছ শিকার করেছেন।
কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাছান রফি রাজু বলেন, প্রতি বছরই এ সময়টাতে কুমিল্লার নানা প্রান্তের সৌখিন মাছ শিকারীরা টিক্কারচর এলাকায় একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। এতে একটা উৎসবের আমেজ তৈরি হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat