ব্রেকিং নিউজ :
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান ইশারা ভাষার মাধ্যমে বাক-শ্রবণ প্রতিবন্ধীদের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব: সমাজকল্যাণ উপদেষ্টা বাংলাদেশকে আর বিভক্ত করতে দেবো না : ডা. শফিকুর রহমান রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৪
  • ২৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য  ও কৃষিমন্ত্রী  ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণ না করলে বিএনপির অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
তিনি বলন, ‘গত তিন নির্বাচনে বিএনপির বিপর্যয় হয়েছে,  আগামী নির্বাচনে চতুর্থ বারের মতো বিপর্যয়ের সময় এসে গেছে। আগামী নির্বাচনও দেশে সংবিধান অনুযায়ী হবে। চেষ্টা করব বিএনপিকে নির্বাচনে আনার। না আসলে বিএনপির অস্তিত্ব বিলীন হবে।’
রাজ্জাক আজ শনিবার সকালে টাঙ্গাইলে কুমুদিনী সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে এবং বিএনপির অস্তিত্বের স্বার্থে তাদের নেতৃবৃন্দ একটা পর্যায়ে গিয়ে নির্বাচনে আসতে বাধ্য হবে।
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে মানুষ খুবই খুশী। মানুষ  উন্নয়নের প্রশংসা করছে। স্বাধীনতার লক্ষ্য ছিল-  ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত দেশ নির্মাণের, সে লক্ষ্যেই দেশ এগিয়ে চলেছে। কাজেই, দেশের জনগণ আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে।
পোলট্রি মুরগির দাম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, করোনার শুরু থেকে শুরু করে দীর্ঘদিন যাবৎ পোল্ট্রি ব্যবসায়ী, খামারি, উদ্যোক্তারা ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন, লস দিচ্ছিলেন। হঠাৎ করে এবছর গত দুই মাস ধরে পোল্ট্রির মুরগির দাম বেড়েছে।
তিনি বলেন, শোনা যাচ্ছে,  তৃণমূলের প্রান্তিক খামারিরাও ঠিকমতো দাম পাচ্ছেন না। এ বিষয়টি আমি সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে তুলে ধরব। এমন একটা নীতি আমাদের নির্ধারণ করতে হবে, যার মাধ্যমে পোলট্রির দাম সহনশীল রাখা যাবে যাতে করে নিম্নআয়ের সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা মধ্যে থাকে এবং একইসঙ্গে ব্যবসায়ী, খামারি ও উদ্যোক্তারা লাভবান হয়।
কুমুদিনী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বদরুল আলমের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি এবং কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবদুল করিম মিঞা বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat