ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৬
  • ৩০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’-এ প্রতিপাদ্য নিয়ে আজ জেলায় জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
সভায় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানী করে সর্বোচ্চ পাট রপ্তানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানী আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ। দেশের ৪০ লক্ষ জনগোষ্ঠী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পাট চাষের উপর নির্ভরশীল এবং মোট জনশক্তির এক-তৃতীয়াংশ বিভিন্নভাবে পাট ও পাট পণ্যের উৎপাদন, পরিবহন ও বিপণন কর্মকান্ডে জড়িত।বক্তারা আরো বলেন, পরিবেশ দূষণ রোধ এবং পাটের হারানো গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে সরকার ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ প্রণয়ন করেছে। এছাড়া পাট খাতের উন্নয়নে সরকার প্রজ্ঞাপন জারি করে ইতোমধ্যে ১৯টি পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। বর্তমানে পাট থেকে কম্পোজিট জুট টেক্সটাইল, ভিসকস, চারকোল, গ্রীণ টি, পাটের পলিথিন ইত্যাদি উৎপাদনের মাধ্যমে পাটের বৈচিত্রকরণ এবং সমৃদ্ধি অর্জিত হয়েছে। ভবিষ্যতে এ সমৃদ্ধি অর্জন আরো জোড়দার হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন। নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ নাদিম সারওয়ারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও মুখ্য পরিদর্শক মোঃ হাফিজুর রহমান। এরআগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat