ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ১৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন বলেছেন, তার দেশ বাংলাদেশের উন্নয়নে ‘সর্বোচ্চ প্রচেষ্টা’ দিয়ে অব্যহতভাবে দক্ষিন এশিয়ার এই দেশটির পাশে থাকবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠককালে তিনি এ আশ্বাস প্রদান করেন। সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতের রাজধানীতে তাদের মধ্যে এই বৈঠক প্রসঙ্গে মোমেন ব্লিংকেনকে উদ্ধৃত করে বলেন, “আমরা (যুক্তরাষ্ট্র) আপনাদের (বাংলাদেশ) পাশে থাকব।’
পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে তার বৈঠককে ‘খুব গঠনমূলক’ হিসেবে অভিহিত করে বলেন,  তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আর এটা সম্ভব হয়েছে কারন,  “আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খুব ভাল সম্পর্ক গড়ে তুলেছি।” মোমেন বলেন, ব্লিংকেন তাকে বলেছেন যে ওয়াশিংটন বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রচেষ্টায় আরও যুক্ত হতে চায়। তিনি বলেন, দ্বিপক্ষীয় ইস্যুতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর উপলব্ধি ‘মন্দ নয়’। মোমেন আরো বলেন,  তিনি ব্লিংকেনকে বুঝিয়ে বলেছেন যে বাংলাদেশ সাম্প্রদায়িক দাঙ্গা ও ঘৃণাপ্রসূত অপরাধ রোধে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট (ডিএসএ) প্রণয়ন করেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্লিংকেনের সঙ্গে আলাপকালে বিষয়টি আলোচনায় উঠেনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat