ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৩-১০
  • ২৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কিম জং উন উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে একটি সত্যিকারের যুদ্ধের জন্য মহড়া জোরদার করার নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। এ সময় কিমকে তার মেয়ের সঙ্গে একটি হামলার মহড়া তদারকি করতে দেখা যায়।
ছবিতে দেখা গেছে, কিম এবং তার মেয়ে, দুজনেই কালো জ্যাকেট পড়া ছিল। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী গতকাল জানায়, তারা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ সনাক্ত করেছে এবং একই স্থান থেকে একাধিক উৎক্ষেপণের সম্ভাবনা পরীক্ষা করছে।
শুক্রবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, হোয়াসোং ইউনিট একই সময়ে কমপক্ষে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কেসিএনএ জানায়, এই ইউনিটটি কোরিয়ার পশ্চিম সাগরের পানিতে লক্ষ্যবস্তুতে একটি শক্তিশালী গোলা ছুড়েছে।
তারা আরও জানায়, মহড়া পরিদর্শন করার সময়, কিম সৈন্যদের দুটি কৌশলগত মিশনের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, প্রথমটি যুদ্ধ প্রতিরোধ করা এবং দ্বিতীয়টি যুদ্ধে উদ্যোগ নেওয়া।
দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র যখন পাঁচ বছরের মধ্যে তাদের বৃহত্তম যৌথ মহড়া আসন্ন, তখনই কিম এমন নির্দেশনা দিলেন।
বর্তমানে দুই কোরিয়ার মধ্যে সম্পর্ক কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। উত্তর কোরিয়া একদিকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত নিষিদ্ধ অস্ত্র পরীক্ষা পরিচালনা করছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া ওয়াশিংটনের সঙ্গে প্রতিক্রিয়া হিসেবে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat