ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৩২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্বাক্ষীকে জেরার সময় চট্টগ্রামের আদালতে হঠাৎ অসুস্থ হয়ে মো. জোবায়ের আলম আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মার্চ) দুপুরে দ্বিতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলাম আদালতে এ ঘটনা ঘটে।

জোবায়ের আলম কক্সবাজার জেলার চকরিয়া থানার বাসিন্দা। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) আইন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আমাদের সহকর্মী জোবায়ের আলম মেট্রোপলিটন দায়রা জজ আদালতে একটি মামলা স্বাক্ষীকে জেরা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান। এসময় আদালতে উপস্থিত অন্য আইনজীবীরা তাকে উদ্ধার করে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat