ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৩-২২
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য আফগানিস্তান দলে ফিরলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ নবি। দলে নতুন মুখ বাঁ-হাতি ওপেনার সেদিকুল্লাহ আতাল।
গত মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না নবি।  ঐ সিরিজের স্কোয়াড থেকে আরও কিছু পরিবর্তন হয়েছে। দলে জায়গা হারিয়েছেন রহমত শাহ ও হযরতউল্লাজ জাজাই। রিজার্ভ তালিকায় আছেন নিজাত মাসুদ ও জহির খান।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছাড়েন নবি। জাতীয় দলের হয়ে গত নভেম্বরে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছেন তিনি।
ঘরোয়া টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে ১৫২ রান করেছেন নতুন মুখ ২১ বছর বয়সী সেদিকুল্লাহ।
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৪ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দু’টি ম্যাচ হবে যথাক্রমে- ২৬ ও ২৭ মার্চ।
পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তান টি-টোয়েন্টি দল : রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান গনি, সেদিকুল্লাহ আতাল, নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, শরফুদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রহমান, ফরিদ আহমাদ, ফজলহক ফারুকি ও নাভিন-উল-হক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat