ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৫
  • ৩৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রোজার বাড়তি চাহিদায় শশা, লেবু ও বেগুনের দাম চড়া। বেগুন কেজি প্রতি ৮০ থেকে ১০০ টাকা ও লেবু প্রতি হালি ৪০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।

রোজার ২য় দিনে রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা যায়, কিছুটা কমেছে ছোলা, মশুড় ডালের দাম। মশুড় ডাল কেজি প্রতি ১৩০ টাকা দরে, প্রতি লিটার সয়াবিন তেল ১৮৫ টাকা ও কাঁচা মরিচ কেজি প্রতি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজারে আটাশ ব্রি চাল কেজি প্রতি ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি পেঁয়াজ কেজি প্রতি ৩৬ টাকা, প্যাকেট জাত চিনি ১১২ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৪৮টাকায়। ব্রয়লার মুরগী ২৬০টাকা, গরু ৭৫০ টাকা ও খাসীর মাংস কেজি প্রতি ১০৫০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে দ্বিতীয় দিনে নিত্যপণ্যের বাজারে বেশ কিছু পণ্যের দাম কমেছে বলে বলছেন বিক্রেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat