ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৯
  • ৩৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব ফুটবল  কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন হার্ভে রেনার্ড। দেশটির ফুটবল ফেডারেশন মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে ফ্রান্স জাতীয় নারী দলের দায়িত্ব নিতে যাচ্ছেন রেনার্ড। 
৫৪ বছর বয়সী ফ্রেঞ্চম্যান রেনার্ডের অধীনে নভেম্বরে বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল গ্রীন ফ্যালকন্সরা। বলিভিয়ার বিরুদ্ধে গতকাল আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-১ গোলের পরাজয়ের পর রেনার্ড তার বিদায় নিশ্চিত করেন। 
টুইটার বার্তায় সৌদি আরবের ফুটবল ফেডারেশনের পক্ষ থকে বলা হয়েছে রেনার্ডের অনুরোধের প্রেক্ষিতে বোর্ড পরিচালকরা জাতীয় দলের সাথে তার চুক্তি বাতিল করেছে। একইসাথে এই বার্তায় রেনার্ডের ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়েছে। 
দুইবারের আফ্রিকান নেশন্স কাপ বিজয়ী রেনার্ডের জন্য এখন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপে অংশ নেয়া ফ্রান্সের দায়িত্ব গ্রহন সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে। আগামী ২৩ জুলাই সিডনিতে জ্যামাইকার বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করার আগে ফ্রান্সের সামনে চারটি প্রীতি ম্যাচ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat