ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-০১
  • ২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রমজান উপলক্ষে পাকিস্তানের করাচির একটি যাকাত বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৩ জন শিশু ও ৯ জন নারী রয়েছেন। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩১ মার্চ) নগরীর নাউরুস মোড়ে একটি কারখানার যাকাত বিতরণ কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি সংস্থা তাদের কর্মচারীদের পরিবারের সদস্যদের আসতে বলে কারণ যাকাত বিতরণ করা হবে। সেখানে শত শত নারী ও শিশু উপস্থিত হয়।

এদিকে, ভিড়ের মধ্যে গরম ও তাড়াহুড়োয় অজ্ঞান হয়ে পড়েন কয়েকজন নারী। ধাক্কাধাক্কি হয়ে অনেকেই পদদলিত হন এবং অনেকে নিকটবর্তী ড্রেনে পড়ে যান। বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গেট বন্ধ করে সবাইকে লাইনে দাঁড়াতে বলে। 

পুলিশ জানিয়েছে, এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রতিষ্ঠানটির সাত কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, পাকিস্তান ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় আকাশছোঁয়া হওয়ায় লাখ লাখ মানুষ তিনবেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat