ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৪
  • ৩৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্ট্যান্ডার্ড ব্যাংকলিমিটেডের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গুলজার আহমেদ।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডৈর পরিচালক ও প্রাক্তন ভাইস চেয়ারম্যান এবং দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী গুলজার আহমেদ গত ৩০ মার্চ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৭৩তম সভায় ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির (ইসি) চেয়ারম্যান নির্বাচিত হন।

দেশের অন্যতম প্রতিষ্ঠিত ব্যবসায়ী গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন শেষে তিনি নিজেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এ নিজেকে সম্পৃক্ত করেন। বিশিষ্ট ব্যবসায়ী জনাব গুলজার আহমেদ দীর্ঘ ৩৭ বছর যাবত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের মাধ্যমে সফলতার শীর্ষে আরোহণ করেছেন।তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সিনিয়র সহ-সভাপতি এবংসংগঠনটির ব্যাংক ও অর্থ বিষয়কস্থায়ী কমিটির চেয়ারম্যান।তিনি বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশন (বিজেএমইএ) এর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট,এফবিসিসিআই এর সম্মানিত সদস্য, বায়তুল মোকাররম মার্কেট ব্যবসায়ী গ্রুপের সদস্য, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ মুসল্লি কমিটির সহ-সভাপতিএবং গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির প্রধান উপদেষ্টা।

ইতোপূর্বে তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ীগ্রুপ এবং বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনেরসভাপতি হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও গুলজার আহমেদ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে যুক্ত আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat