ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৪-১১
  • ৫৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন্ পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে দুর্ঘটনা রোধে সড়কে চলাচলকারী ফিটনেস ও রুট পারমিটবিহীন অবৈধ গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপি’র ট্রাফিক দক্ষিণ বিভাগ। 
আজ মঙ্গলবার সকালে নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু প্রকাশ কর্ণফুলী ব্রিজ চত্ত্বরে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের পক্ষে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার। 
জানা যায়, অভিযানে সড়কে চলাচলকারী লাইসেন্স ও ফিটনেসবিহীন গাড়ি চালানোর অপরাধে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ৪টি বাস ও একটি সিএনজি অটোরিক্শাসহ মোট ৫টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। 
মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিএ’র প্রতিনিধি অভিযানে সহযোগিতা করেন। 
এছাড়া, একই এলাকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগ কর্তৃক পরিচালিত অভিযানে ৭টি ম্যাক্সিমা ও ২টি ব্যাটারি রিক্শা আটকসহ ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরিন আক্তার জানান, প্রতি বছর পবিত্র ঈদের আগে ফিটনেস ও লাইসেন্সবিহীন বেশ কিছু গাড়ি রাস্তায় নামার কারণে মারাত্মক দুর্ঘটনার ঝুঁকি থাকে। সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্যারের নির্দেশে ফিটনেস ও লাইসেন্সবিহীন সকল প্রকার যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।  
এদিকে সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আনয়নের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক-দক্ষিণ বিভাগের উদ্যোগে উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিনের নেতৃত্বে আজ ১১ এপ্রিল মঙ্গলবার কর্ণফুলী ব্রিজ এলাকা, তুলাতলী মোড় ও আশপাশের মূল সড়কে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। 
এসময় সড়কে অবৈধভাবে চলাচলরত ৭টি ম্যাক্সিমা ও ২টি ব্যাটারি রিক্শা আটক করে সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। 
একইসাথে বিভিন্ন অপরাধে ৬টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়। অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন টিআই (প্রশাসন) অনিল বিকাশ চাকমা, টিআই (বাকলিয়া) মো. মনিরুজ্জামান, সার্জেন্ট কৌশিক চাকমা জয় ও সার্জেন্ট জসিম উদ্দিন। 
সিএমপি’র ট্রাফিক-দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন জানান, সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারি রিক্শা ও গ্রাম সিএনজি’র বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat