ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ৬২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইয়েমেন যুদ্ধে সংঘাত সম্পর্কিত প্রায় ৯০০ বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন। শুক্রবার তার মুখপাত্র এ কথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।
মুখপাত্র স্টিফান দুজারিক বলেন, ‘মহাসচিব ইয়েমেনে জাতিসংঘ বিষয়ক বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গের সাথে সুর মিলিয়ে আজ সংঘাত সম্পর্কিত বন্দিদের মুক্তিদানের কার্যক্রম শুরুকে স্বাগত জানিয়েছেন। আজ থেকে শুরু হওয়া তিন দিনের এ কার্যক্রমের আওতায় প্রায় ৯০০ জনকে মুক্তি দেওয়া হচ্ছে।’
তিনি বলেন, বন্দি বিনিময় চুক্তির তত্ত্বাবধায়ক কমিটির শেষ বৈঠকে বিভিন্ন দলের সম্মত হওয়া পরিকল্পনা বাস্তবায়নের আওতায় এসব বন্দি বিনিময় করা হচ্ছে। বৈঠকটি গত মার্চে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরো বলেন, আরো বন্দি বিনিময়ের ব্যবস্থা করতে দলগুলো মে মাসে আবারো বৈঠকে বসার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
দুজারিক জানান, গ্রুন্ডবার্গ বলেন, এই মুক্তি কার্যক্রম ইয়েমেনের এক প্রত্যাশার সময়ে শুরু হলো। তিনি নির্বিচারে আটক করা ব্যক্তিদের অবিলম্বে ও নি:শর্তভাবে মুক্তি দেওয়ার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat