ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৫
  • ১৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি আজ তার নিজ নির্বাচনী এলাকার  ৩১ বেকার ও সম্ভাবনাময় যুবক ও মহিলাকে ব্যবসায়ের জন্য নিজস্ব তহবিল হতে মূলধন প্রদান করেছেন। 
সুবিধাভোগীরা হলেন ক্ষুদ্র ব্যবসায়ী, পান, টং দোকান, শাড়ি কাপড়ের ব্যবসায়ী, রিক্সা-ভ্যান চালক ও বিভিন্ন ক্ষুদ্র মূলধনের ব্যবসায়ী হিসেবে কর্মরত আছেন। সুবিধাভোগীদের সর্বোচ্চ এক লক্ষ টাকা এবং সর্বনিম্ন ত্রিশ হাজার টাকা প্রদান করা হয়। 
এ সময় আসাদুজ্জামান খান কামাল বলেন, 'কর্মসংস্থানের প্রয়াস ' হল তার ব্যক্তিগত একটি ক্ষুদ্র প্রচেষ্টা, যার মাধ্যমে ৩১ ব্যক্তিকে স্বাবলম্বী হওয়ার জন্য তাদের ব্যবসার প্রয়োজন অনুযায়ী মূলধন প্রদান করা হলো। তাদের ব্যবসার উত্তরণ সময়ে সময়ে পর্যালোচনা করতে হবে।
 তিনি বলেন, মুলধন পাওয়া প্রত্যেকে নিজ নিজ কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। এর আগে তিনি পরীক্ষামূলকভাবে বেশ কয়েকজনকে ব্যবসায়িক মূলধন প্রদান করেছিলেন। তাদের সফল হতে দেখে তিনি আরো বেশি অনুপ্রাণিত হয়েছেন। 
মন্ত্রী আরো বলেন, মুলধন গ্রহীতারা যাতে স্বাবলম্বী ও সফল হতে পারে সে চেষ্টা তার থাকবে থাকবে। তাহলে কর্মসংস্থানের প্রয়াসকে তারা আরো অনেক দূর এগিয়ে নিতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat