ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৭০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের কালিহাতীর কামাঙ্খামোড় এলাকায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়েসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু যমুনা সেতু পূর্ব মহাসড়কের পাশেই উপজেলার সল্লা ইউনিয়নের কামাঙ্খামোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন, ভূঞাপুর উপজেলার নিকরাইল দাস পাড়া এলাকার মৃত গোপালের স্ত্রী বাসন্তী (৬০), মৃত অনাথ দাসের স্ত্রী আরতী রানী দাস (৫৫), একই এলাকার হরি বন্ধুর স্ত্রী শান্তি রানী (৪৫) ও তাদের মেয়ে শিল্পী রানী (৩০)। শান্তি রানী ও শিল্পী রানী সম্পর্কে মা মেয়ে। 
স্বজনরা জানান, সকাল সাড়ে ৫টার দিকে যাকাত আনতে যাচ্ছিলেন তারা। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মা মেয়েসহ চার জনের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানা পুলিশের উপ পরিদর্শক (এসআই) নাজমুল  বলেন, ‘ভোরে চার নারী রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় একতা একপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই চার জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধারে পুলিশ কাজ করেছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat