ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৭
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে যোগ দিতে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার লন্ডনের স্থানীয় সময় রাত পৌনে ১টায় সৌদি সরকারের একটি বিশেষ ফ্লাইটে লুটন বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে ব্রিটিশ সরকারের কমনওয়েলথ ও পররাষ্ট্র দফতরের প্রটোকল পরচালক নেইল হল্যান্ড এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেখান থেকে প্রধানমন্ত্রীকে ক্লারিজ হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি সেখানেই অবস্থান করবেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ ওমেন ফোরামের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টায় Overseas Development Institute আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় লন্ডনের লর্ড মেয়র আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে অংশ নেবেন। এছাড়া ১৮-২০ এপ্রিল বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপশি শনিবার (২১ এপ্রিল) স্থানীয় সময় বিকাল ৩টায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক অভ্যর্থনা সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২১ এপ্রিল বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষ্যে রয়েল কমনওয়েলথ সোসাইটি আয়োজিত একটি কনসার্টেও যোগ দেবেন তিনি। এর আগে দুই দিনের সরকারি সফরে সৌদি আরবে এক যৌথ সামরিক মহড়ার কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্য সফর শেষে ২২ এপ্রিল লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ২৩ এপ্রিল সকাল সোয়া ৯টায় দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat