ব্রেকিং নিউজ :
রাজধানীর ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে ডা. জুবাইদা রহমান বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি মৎস্যসম্পদ নিয়ে যে কাজ করি, তা আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ : মৎস্য উপদেষ্টা ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ উপায়ে : ইসি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার প্রস্তাব প্রত্যাখ্যান ভুলবশত গ্রাহকদের অ্যাকাউন্টে ৪ হাজার কোটি ডলারের বিটকয়েন পাঠাল ক্রিপ্টো সংস্থা গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব সুদানে ত্রাণবহরে ড্রোন হামলায় নিহত ১: জাতিসংঘ হার্ভার্ডের সঙ্গে সব একাডেমিক সম্পর্ক ছিন্ন করবে পেন্টাগন
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৫০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের দুর্নীতির বিচার বাংলার মাটিতে হবে। কোন অপশক্তি বিচার বন্ধ করতে পারবে না।
আজ বুধবার দুপুরে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ঈদ উপহার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, স্বৈরশাসকের পকেট থেকে জন্ম নেওয়া বিএনপি দুর্নীতির বিচার চায় না। তারা দেশের মানুষকে পাশ কাটিয়ে অগ্নিসন্ত্রাস করে, দেশকে অস্থিতিশীল করে বিদেশীদের আজ্ঞাবহ হয়ে ক্ষমতায় যেতে চায়, আবারও বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায়। বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে তাদের ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরো বলেন, জাতির পিতার আদর্শে তার কন্যা শেখ হাসিনা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছেন। যারা মানুষের জন্য কাজকে বাধাগ্রস্থ করছে জনগণকে সাথে নিয়ে আমরা তাদের মোকাবেলা করবো।  
ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তারিক সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, সহ সভাপতি কাজী শহীদুল্লাহ লিটন, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এ কে এম মনোয়ারুল ইসলাম বিপুল প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat