ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ৪৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শিক্ষা উপমন্ত্রী ও ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দয়ায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। সাজাপ্রাপ্ত আসামি হিসেবে খালেদা জিয়ার থাকার কথা ছিল কারাগারে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে যে খালেদা জিয়া হত্যার চেষ্টা করেছে সেই খালেদা জিয়াকে দয়া করে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ করে দিয়েছেন শেখ হাসিনা। কারণ তিনি মানুষকে ক্ষমা করে দেন, মানুষকে ভালোবাসেন, প্রতিহিংসা পরায়ণ নন। এই বিশাল উদারতা একমাত্র শেখ হাসিনার পক্ষেই দেখানো সম্ভব। এই উদার মনের মানুষের জন্য আপনাদের সকলের কাছে দোয়া চাই, যাতে করে তিনি দীর্ঘজীবী হোন।
আজ বুধবার চট্টগ্রাম নগরীর বিভিন্ন ওয়ার্ডে ঈদ উপহার, ফ্রি ঈদ বাজার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সবাই একটু সমস্যায় আছেন। তাই আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো ইফতার-সেহরি সামগ্রী, কখনো ফ্রি ঈদ বাজার, আবার কখনো ঈদ উপহার নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে একুশ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ রহমত আছে বলে তিনি জীবিত আছেন। সাধারণ মানুষের কল্যাণে কাজ করার জন্য মহান সৃষ্টিকর্তা তাকে জীবিত রেখেছেন। বঙ্গবন্ধু কন্যা ছাড়া বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করার লোক খুবই কম। বাংলাদেশে আরো যারা প্রধানমন্ত্রী ছিলেন তারা মানুষের কথা চিন্তা করে নাই। নিজে দামি শাড়ি, দামি মেকআপ আর দামি দামি খাবার খেয়ে আয়েশি জীবনযাপন করেছেন আর দুর্নীতি করেছেন। যে যা অপকর্ম করবে তার ফল ভোগ করতে হবে- এটাই মহান সৃষ্টিকর্তা বিধান।
আগ্রাবাদ এক্সেস রোডে আব্দুল্লাহ কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিউর রহমান আজিজের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, নগর স্বোচ্ছা সেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ প্রমুখ।
হালিশহর সিটি হল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আসিফ মাহমুদের উদ্যোগে ফ্রি ঈদ বাজার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ। চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন মাঠে নগর যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন মোরশেদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম। পূর্ব মাদারবাড়ী মালুম মসজিদের গলি এলাকায় ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি খলিলুর রহমান নাহিদের উদ্যোগে ঈদ উপহার বিতরণে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কাউন্সিলর নিলু নাগ, মনির উদ্দিন প্রমুখ। কাতালগঞ্জে কিশলয় কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য নুরুল আনোয়ারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সম্পাদক ম-লীর সদস্য আহমদুর রহমান সিদ্দীকী, চকবাজার থানা আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আনছারুল করিম, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আতিক, সাধারণ সম্পাদক শেখ সরোয়ারদি, কাউন্সিলর নুর মোস্তফা টিনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat