ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুদানের যুদ্ধরত বাহিনী শুক্রবার দেশটির রাজধানীতে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। রমজান মাসের শেষের দিকে যুদ্ধবিরতির জন্য বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিবর্গের আহবানকে উপেক্ষা করে তারা লড়াইয়ে লিপ্ত হলো। খার্তুমের বিভিন্ন এলাকায় বোমা ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। খবর এএফপি’র।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন উভয়ই মুসলিম প্রধান দেশ সুদানে ঈদুল ফিরত উপলক্ষে ‘কমপক্ষে’ তিন দিনের যুদ্ধবিরতি পালনের জন্য পৃথকভাবে আহ্বান জানান। এদিকে রাজধানী খার্তুমে টানা ছয়দিন ধরে বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধের শব্দ শোনা যাচ্ছে।
সুদান চিকিৎসক কেন্দ্রীয় কমিটির দেওয়া এক বিৃতিতে বলা হয়, ‘ঈদুল ফিতরের রাতে খার্তুমের বেশ কয়েকটি এলাকায় বোমাবর্ষণ করা হয় এবং সশস্ত্র বাহিনী এবং আরএসএফের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ চলছে।’
‘আমরা সকল নাগরিককে সতর্কতা অবলম্বনে, ঘরে থাকার এবং দরজা-জানালা বন্ধ করে শুয়ে থাকার আহ্বান জানাচ্ছি। এছাড়া আমরা যুদ্ধরত সকল পক্ষকে দায়িত্বশীল হওয়ার এবং নিরীহ মানুষের জীবন রক্ষার জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছি।
ব্লিঙ্কেনের মুখপাত্র শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বুরহান ও ডাগলো উভয়ের সাথে আলাদাভাবে কথা বলে ‘নির্বিচার সংঘর্ষের নিন্দা জানিয়েছেন।’
বিবৃতিতে আরো বলা হয়, তিনি উভয় সামরিক নেতাকে দেশব্যাপী যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত এটিকে টিকিয়ে রাখার আহ্বান জানান। সুদানে ঈদের ছুটি ২৩ এপ্রিল রোববার শেষ হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat