ব্রেকিং নিউজ :
টেলিভিশন ভাষণে জামায়াত আমির: এমন বাংলাদেশ হবে যেখানে ‘রাষ্ট্র হবে সবার, সরকার হবে জনগণের’ আমরা নির্বাচিত হলে একটা ভালো বাংলাদেশ গড়ে তুলবো: মির্জা ফখরুল আলী রীয়াজের সাথে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ দলের বৈঠক জয়পুরহাটে বিএনপির নির্বাচনী জনসভা ও মিছিল চুয়াডাঙ্গায় বিএনপির নির্বাচনী সভা অনুষ্ঠিত মেহেরপুর-১ আসনে সিপিবি প্রার্থীর ইশতেহার ঘোষণা পিরোজপুরে বিএনপির নির্বাচনী জনসভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২২
  • ১২০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কাফরুল এলাকা থেকে ভাই-ব্রাদার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী এবং নিশাতের প্রধান সহযোগী অস্ত্রধারী শিশিরকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রধারী সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে আটক করে র‌্যাব। সন্ত্রাসী শিশিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।  
আজ শনিবার দুপুরে র‌্যাব-৪ এর (মিডিয়া) শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার মো: জিয়াউর রহমান চৌধুরী  গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি গোয়েন্দা দল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী আব্দুল্লাহ আল মাসুদ হাসান ওরফে শিশিরকে  গ্রেফতার করতে সক্ষম হয়। 
এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন, মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করে র‌্যাব।
জিয়াউর রহমান চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃত আসামী শিশির রাজধানীর কাফরুল থানার ইব্রাহীমপুর এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপসহ মাদক ব্যবসা চালিয়ে আসছিল। 
গ্রেফতারকৃত আসামী শিশিরের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবে কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat