ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ২৩৭১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো কংগ্রেসের মাধ্যমে উচ্চাভিলাষী সংস্কার এগিয়ে নিতে অসুবিধার কারণে পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বলার কয়েক ঘণ্টা পর বুধবার তার সাতজন মন্ত্রীর দপ্তর রদবদল করেছেন।
পেট্রো তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক বিবৃতিতে বলেন, ‘আজ একটি নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে যা সরকারের কর্মসূচিকে একীভূত করতে সাহায্য করবে।’ খবর এএফপি’র।
যাদের স্থলাভিষিক্ত করা হয়েছে, তাদের মধ্যে উদারপন্থী অর্থমন্ত্রী হোসে আন্তোনিও ওকাম্পো ও স্বাস্থ্যমন্ত্রী ক্যারোলিনা কোর্চো অন্যতম।
আগের দিন, তিনজন মন্ত্রী এএফপি’কে বলেন, পেট্রো তার পুরো মন্ত্রিসভাকে পদত্যাগ করতে বলেছেন।
প্রায় নয় মাস ক্ষমতায় থাকার পর পেট্রো তার প্রচারে প্রতিশ্রুত শ্রম আইন, স্বাস্থ্যসেবা, পেনশন এবং বিচার ব্যবস্থায় উল্লেখযোগ্য সংস্কার করতে পারেনি। মন্ত্রিসভা রদবদল পেট্রো সরকারের এযাবত কালের সবচেয়ে গুরুতর সংকট হিসেবে চিহ্নিত হয়েছে।
মঙ্গলবার, লিবারেল রক্ষণশীল দল এবং জাতীয় ঐক্যের সোশ্যাল পার্টি (ডি লা ইউ) পেট্রোর সুদূর প্রসারী সংস্কার পরিকল্পনার উপাদানগুলোতে আপত্তি জানিয়ে সরকার থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে।
কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট তার বিবৃতিতে, সংস্কার প্রত্যাখ্যান করার জন্য কিছু প্রভাবশালী রাজনৈতিক নেতা ও প্রতিষ্ঠানকে অভিযুক্ত করে বলেন, সামাজিক পরিবর্তনের এজেন্ডা নবায়নের জন্য একটি সরকার গঠন করবেন।
এদিকে  পেট্রোর প্রস্তাবিত রদবদলের বিরোধিতা বিভিন্ন রাজনৈতিক দল।
রাজনৈতিক মিত্র কংগ্রেস সভাপতি রয় ব্যারেরাস এই পদক্ষেপকে অভূতপূর্ব সংকট সৃষ্টি বলে বর্ণনা করেছেন।
সাবেক মধ্য-ডানপন্থী প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস বলেন, মন্ত্রিসভার রদবদল অনিশ্চয়তাকে আরও গভীর করবে। কলম্বিয়ার জনগণ ইতোমধ্যে এর ভবিষ্যত সম্পর্কে অনুভব করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat