ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৯
  • ১৫২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অবশেষে গোলের দেখা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার  গোলের রাতে সৌদি প্রো লিগে জয়ের ধারায় ফিরেছে  আল নাসর। গতরাতে আল নাসর ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল রায়েদকে। ম্যাচে ১টি গোল করেন রোনালদো।
গত ৫ এপ্রিল আল নাসরের হয়ে সৌদি প্রো লিগেই সর্বশেষ গোল করেছিলেন রোনাল্ডো। এরপর সৌদি প্রো লিগসহ তিন ম্যাচে গোল পাননি তিনি। অবশেষে গোল খড়া কাটালেন রোনাল্ডো।
নিজেদের মাঠে আল রায়েদের বিপক্ষে ম্যাচের শুরুতেই রোনাল্ডোর গোলে এগিয়ে যায় আল নাসর। ম্যাচের ৪ মিনিটে সতীর্থ সুলতান আল গানামের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।
পরবর্তীতে  প্রথমার্ধে আরও দু’বার গোলের সুযোগ হাতছাড়া করেন রোনাল্ডো। শেষ পর্যন্ত রোনালদোর গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর।
দ্বিতীয়ার্ধে আরও তিন গোল পায় আল নাসর। দলের হয়ে পরের তিন গোল করেন আবদুল রহমান গারিব, মোহাম্মেদ মারান ও আবদুল মাজিদ। ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এক গোলে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় রোনাল্ডোকে। আল নাসরে যোগদানের পর ১৩ লিগ ম্যাচে ১২টি গোল করেছেন রোনালদো।
ম্যাচ শেষে হাসিখুশি দেখিয়েছে সাম্প্রতিক সময়ে মাঠ ও মাঠের বাইরে সমালোচিত রোনাল্ডোকে। গ্যালারির দর্শকদের সামনে গিয়ে হাত নাড়িয়েছেন, মাঠ থেকে বেরিয়ে যাবার সময় আল রায়েদের কোচকে নিজের জার্সি উপহার দেন ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আসা রোনাল্ডো।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে থাকলো গেল সপ্তাহে সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নেয়া আল নাসর। ২৪ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে আল ইতিহাদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat