ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২৩-০৫-১১
  • ৩৪৭৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জয়পুরহাট জেলার সদর উপজেলায় মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর এলাকার দরিদ্র কৃষক মতিয়র রহমানের এক বিঘা জমির ধান বৃহস্পতিবার সকাল ১০টায় কেটে ঘরে তুলে দিলেন জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জয়পুরহাটে দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিচ্ছে স্থানীয় স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে।
জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মোর্শেদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের ন্যায় জয়পুরহাটেও দরিদ্র কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মী ছাড়াও উপজেলা পর্যায়েও একই ভাবে দরিদ্র কৃষকদের ধান কাটায় সহযোগিতা করছে নেতাকর্মীরা। দরিদ্র কৃষকদের ধান কেটে ঘরে তুলে দেওয়ার অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মোহাম্মাদাবাদ ইউনিয়নের কেশবপুর গ্রামে মতিয়র রহমানের ধান কাটা হয়। সেখানে অংশগ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মার্শেদ, সাধারণ সম্পাদক রমযান আলী সরদারের , যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, মাহমুদুর রহমান , দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ অন্যান্য নেতাকমীৃরা। কৃষক মতিয়র রহমান জানান, টাকার অভাবে ধান কাটার জন্য শ্রমিক নিতে পারছিলেনা। সেই ধান স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা কেটে ঘরে তুলে দেওয়ার খুশি বলে জানান তিনি। মোহাম্মাদাবাদ ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দরিদ্র কৃষকদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নেওয়ায় স্থানীয় স্বেচ্ছাসেবকলীগ নেতাকর্মীদের তিনি ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat